সকল মেনু

পবিত্র মহন্ত জীবনের ৩ কবিতা

ভালোবাসার খোলা চিঠি

 

ভালোলাগার রঙ বদলাতে থাক আর নাহে থাক

প্রেমালাপ উষ্ণ যৌবন, প্রিয়-প্রিয়তমা, খোলা চিঠি

অনুনয় আসে বারংবার, তারপর – সময়, বদলে

বরং শ্রাবণ-বর্ষা, দু’জনে সাক্ষাৎ আষাঢ় সময়।

অটল প্রেমের বাঁধন, দু’জনে নেয় নিঃশ্বাস-বিশ্বাস

বৃষ্টি’র বিলাসী উন্মাদ নৃত্য, নতুন জোয়ানে ভাসে-

অন্তরে শ্রেষ্ঠ ভালোবাসা;খোলা চিঠি যৌবন আসে।

 

যখন তোমার জন্মদিন

 

যখন তোমার জন্মদিন আঁধার লুকিয়ে –

সূর্যের আভা ভেসে ওঠে পূবের আকাশে

তখন ভালোবাসার ফুল ফোঁটানো উদ্যান

ধুমকেতু স্পর্শ টোল পড়ে প্রকৃতি সৌন্দর্য।

সেদিন বোশেখ শুক্লপক্ষের জ্যোৎস্না হাসি –

আকাশে ধবল মেঘ তোমার প্রেমগীত

গদ্য-কবিতা’ পঙ্‌ক্তি তোমার রসায়ন মাখা

সুর সংগীত বেঁজে ওঠে তোমার বাঁশরি।

তোমার গদ্য-কবিতা’য় মাখানো যৌবন –

নৈশপ্রহরী পাহারায় সাহিত্যের তাজা ফুল

তুমি বিদ্রোহী, সব্যসাচী,সাম্যবাদী নজরুল,

আমি অজ্ঞ এতটুকু জানি-তুমি তো বুলবুল।

 

তোমারে খুঁজি বারংবার

 

তোমারে খুঁজি বারংবার –

গল্প,প্রবন্ধ, রচনাবলি,গদ্য-কবিতা

খুঁজি তোমাকে গ্রন্থের তলপেটে ;

তোমার সাহিত্যে ‘ধূমকেতু’ দাপটে।

তোমারে খুঁজি মহাবিশ্বের আকাশে

ধবল মেঘ, চাকচিক্য সূর্যের রশ্মি

তখন উজ্জ্বল আলোর মিছিলে ;

তখন তুমি সেখানেই ছিলে।

উজ্জ্বল তুমি চিরচেনা সৌরবিদ্যুৎ।

সাহিত্যের বাতিঘর হাসে

বোশেখ অরণ্য বিকেলে ;

হে বিশ্বকবি তোমার জন্মদিন

লাবণ্যময় প্রকৃতির ধরণীতলে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP