রাজধানীতে আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ইফরেজ – ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫’। এ আয়োজনে ন্যাশনাল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ফ্যাশন অঙ্গনের নবীন মুখ জাকোয়ানা চৌধুরী আনিকা।
ফ্যাশন জগতে আনিকা পরিচিত নাম হলেও, বড় মঞ্চে এটাই তার প্রথম আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। তিনি জানান, ক্যামেরার ঝলকানির মোহে নয়, বরং শিল্পের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই তার এই আগমন। ফ্যাশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিজেকে গড়ে তুলতে চান তিনি।
আনিকা বলেন, ‘শিল্পের প্রতি ভালোবাসা আমার রক্তে মিশে আছে। আমি বিশ্বাস করি কাজ যদি আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে করা যায়, তবে সেটি মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। আমার লক্ষ্য শুধুই সাফল্য নয়, আমি চাই আমার প্রতিটি কাজ দর্শককে অনুপ্রাণিত করুক, ভাবতে শেখাক’।
তার মতে, ভালো কাজের জন্য শুধু প্রতিভা নয়, প্রয়োজন ইতিবাচক মানসিকতা, পেশাদারিত্ব ও টিমওয়ার্ক। তিনি বিশ্বাস করেন সৎ, পরিশ্রমী এবং শিল্পকে সম্মান করেন এমন মানুষদের সঙ্গেই কাজ করতে চান, কারণ বড় কোনো প্রজেক্ট সফল হয় তখনই, যখন দলের মধ্যে থাকে বিশ্বাস আর ভালোবাসা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।