সকল মেনু

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের স্বীকৃতি পেল সিটিকম ও আরবিসি

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের শীর্ষ ১০ ট্রাভেল এজেন্সির স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান সিটিকম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি ও আরবিসি ইন্টারন্যাশনাল। এয়ারলাইনসটির বাংলাদেশে কার্যক্রমের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সেলিব্রেটিং ১০ ইয়ার্স’ অনুষ্ঠানে বিক্রয় ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ সিটিকম চতুর্থ এবং আরবিসি ইন্টারন্যাশনাল সপ্তম স্থান অর্জন করে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত অনুষ্ঠানে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ও রিজিওনাল ম্যানেজারের কাছ থেকে প্রতিষ্ঠান দুটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন চেয়ারম্যান শাহিদুল ইসলাম চৌধুরী।

সিটিকম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি সেরা চতুর্থ এবং আরবিসি ইন্টারন্যাশনাল সেরা সপ্তম হওয়ার স্বীকৃতি লাভ করে।

সিটিকমের চেয়ারম্যান শাহিদুল ইসলাম চৌধুরী এ স্বীকৃতিকে প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টা, পেশাদারত্ব ও গ্রাহকদের আস্থার মূল্যায়ন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বিমান পরিবহন খাতে প্রতিযোগিতা সত্ত্বেও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে সিটিকম নিরলসভাবে কাজ করছে। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো সেবা দেওয়ার অনুপ্রেরণা জোগাবে। গ্রাহকদের বিশ্বাস ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এ অর্জনকে সম্মিলিত প্রচেষ্টার ফল উল্লেখ করে শাহিদুল ইসলাম চৌধুরী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ও সেবার ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবে এ অর্জনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP