আগামীকাল (২৩ নভেম্বর) ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক কালীপদ রায়ের সহধর্মিণী দীপালি রায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে ৬৭ বছর বয়সে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল তাঁর তিন সন্তানের বাসায় গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা এবং ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে ভোগের আয়োজন করা হয়েছে। প্রয়াত দীপালি রায়ের আত্মার শান্তি কামনায় সকল আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, দৈনিক সকালের খবরের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায় তাঁর বড় ছেলে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।