সকল মেনু

ইসরায়েল নিয়ে একা যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের পাশে শতাধিক দেশ

গাজায় ইসরায়েলের আগ্রাসন ও মানবিক সংকটের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে দেড়শরও বেশি দেশ ফিলিস্তিনের পাশে অবস্থান নিয়েছে। সাধারণ মানুষের ওপর অব্যাহত হামলা ও খাদ্য অবরোধের প্রতিবাদে কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫টিরও বেশি।

১৯৮৮ সালে ফিলিস্তিন ন্যাশনাল কাউন্সিল (পিএনসি) রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর থেকেই বেশিরভাগ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে শুরু করে। ১৯৯০, ২০০০ ও ২০১০ দশকেও কিছু দেশ স্বীকৃতির তালিকায় যোগ দেয়। তবে ২০২৩ সালে গাজায় ইসরায়েলের নৃশংস অভিযানের পর নতুন করে ইউরোপীয় দেশগুলো ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হয়। ২০২৪ সালে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় ফিলিস্তিনকে, যার পথ ধরে ক্যারিবীয় অঞ্চলের বার্বাডোস ও জ্যামাইকাও একই সিদ্ধান্ত নেয়।

ইউরোপের এই নতুন দৃঢ় অবস্থান ফিলিস্তিনপন্থী বৈশ্বিক জোটকে আরও শক্তিশালী করেছে। বিপরীতে, ইসরায়েলের একমাত্র দৃঢ় মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র ক্রমেই আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে। তবুও, যুক্তরাষ্ট্র জানিয়েছে— তারা এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না।

সূত্র: সিএনএন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP