বাংলাদেশের সরকারি ও বেসরকারি ব্যাংকে টাকা জমানোর জন্য দুটি জনপ্রিয় পদ্ধতি হলো এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) এবং ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম)। এফডিআরে গ্রাহক এককালীন বড় অঙ্কের টাকা নির্দিষ্ট সময়ের জন্য রাখেন। আর ডিপিএস হলো মাসিক কিস্তিতে ধাপে ধাপে টাকা জমানোর একটি জনপ্রিয় পদ্ধতি। ১৮ বছর বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক ব্যাংকের নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে এফডিআর বা ডিপিএস করতে পারেন।
সিটি ব্যাংক পিএলসির হেড অব প্রায়োরিটি ব্যাংকিং ফারিয়া হক জানান, এফডিআর বা ডিপিএস করার আগে ব্যাংকের সুনাম, আর্থিক অবস্থা এবং সুদের হার জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। ডিপিএস বা এফডিআর করার আগে ব্যাংকের আর্থিক সুরক্ষা ও মুনাফার বিষয়টি মাথায় রাখুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক খালেদ মাহমুদ বলেন, ‘যদি আপনার কাছে কিছু বাড়তি টাকা থাকে, যা স্বল্প থেকে মধ্যম সময়ের জন্য বিনিয়োগ করতে চান এবং ঝুঁকি কম রাখতে চান, তাহলে এফডিআর একটি নিরাপদ ও নির্ভরযোগ্য উপায়।’
যাঁরা সীমিত আয় থেকে নিয়মিতভাবে অল্প অল্প করে সঞ্চয় করতে চান, তাঁদের জন্য ডিপিএস সবচেয়ে সুবিধাজনক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।