সকল মেনু

আজ কবি স.ম. শামসুল আলমের ৬৪তম জন্মদিন

আজ ২৫ আগস্ট কবি, শিশুসাহিত্যিক, শিশুসংগঠক ও গীতিকবি স.ম. শামসুল আলমের ৬৪তম জন্মদিন। ১৯৬২ সালের এইদিনে তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন শিকজান গ্রামে জন্মগ্রহণ করেন। গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, শব্দরম্য, কলাম, নাটক, গান ইত্যাদি মিলিয়ে এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০৪টি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে- ‘দাঁড়াবার পা কোথায়’, ‘সোনার বাসর’, ‘একদিন বুকজলে নেমে’, ‘না ফুলে আছি না গন্ধে আছি’, ‘পূর্ণতায় ভালোবাসা হই’, ‘অন্তরিত পঞ্চাশ বছর’, ‘খাস কামরা’, ‘সিমেন এনালাইসিস’, ‘কালুখালি জংশন’, ‘পচা কস্তরির মৃগনাভি ঘ্রাণ’, ‘একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের খসড়া’, ‘স্বাধীনতা ভালোবাসি’, ‘আব্বুর ফিরে আসা’, ‘বহুরূপী দেবশিশু’, ‘আমার মনের আকাশ জুড়ে’, ‘চমক দেব ধমক দেব’, ‘শরম দেব গরম দেব’, ‘ঝলক দেব বলক দেব’, ‘কিশোরসমগ্র’, ‘ছড়াসমগ্র’, ‘কিশোর কবিতা সমাহার’, ‘সমকলম’, ‘সমকবিতা’ ‘কবিতাসমগ্র-১’ ‘কবিতাসমগ্র-২’ প্রভৃতি।

তিনি ১৯৭৯ সাল থেকে লেখালেখি শুরু করেন। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাহিত্যে ও শিশুসাহিত্যে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা-২০১৪, শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী পদক-২০১৭, ভারতের চোখ পত্রিকা কর্তৃক অন্নদাশঙ্কর রায় স্মারক পুরস্কার-১৪২৬, কবি ওমর আলী সাহিত্য পদক-১৪২২, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক-২০১৬, সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার-২০২২, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি কর্তৃক মায়ের অলংকার গ্রন্থের জন্য কিশোরকবিতা সম্মাননা-২০১৬, মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড-২০১৬ প্রভৃতি।

স.ম. শামসুল আলম শিশুকিশোর সংগঠন আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP