নত হও প্রেমে
হে দুর্নিবার পুরুষ,
কাম বুঝ , প্রেম বুঝ না
চৌষট্টিটি ছলাকলা জানো
মন ভুলানোর এক কলাও
রপ্ত করনি আজো !
নারী ভজো,প্রেম শিখো
শরীর নয়,হৃদয় খোঁজো ,
নত হও প্রেমে !
কামুক নয় , প্রেমিক হও ,
শুদ্ধ প্রেমে ডুবে ।
নতজানু হও প্রেমে
ছুঁয়ো না আমাকে চুপি চুপি
ছুঁয়ো না আমাকে নিরবে,
ছুঁয়ো না আমাকে নিভৃতে
ছুঁয়ো না আমাকে নির্জনে ,
ছুঁয়ো না আমাকে গোপনে
ছুঁয়ো না আমাকে আড়ালে ,
ছুঁয়ো না আমাকে নৈঃশব্দে
ছুঁয়ো না আমাকে ঘুমে ,
ছুঁয়ো না আমাকে স্বপনে
ছুঁতে যদি চাও আমাকে
দাঁড়াও আমার সম্মুখে ,
চোখে রাখো চোখ
নতজানু হও প্রেমে !
সাহস থাকে তো দেখাও
পৃথিবীর আলো ছায়া কে ,
জনারণ্যে জড়িয়ে ধরে
বলো ভালোবাসো আমাকে !
মহামায়া
নহে আমি সামান্য মানবী
আমি দেবী !
আমি মহামায়া !
আমি শক্তি !
নব নব রুপে এসেছি
তোমাদের জাগাতে !
আমি প্রীতিলতা ,
আমি সরোজিনী নাইডু,
আমি সিস্টার নিবেদিতা !
আমি সেই যুদ্ধের ময়দানে
দামামায় বেজে উঠা
ঝাঁসির রানী লক্ষীবাঈ !
আমি রাধা প্রেমে মাতোয়ারা ,
আমি দুর্গা দুর্গত নাশিনী ,
আমি কালী ভয়াল করাল
নরমুন্ড মস্তক ধারিনী !
আমাকে প্রণতি করো
নত হও আমাতে ,
অঞ্জলী দেহো মোর চরণে !
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।