সকল মেনু

প্যারিসে কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি ওভারভিলার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক আহ্বায়ক সাংবাদিক তাজ উদ্দীনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবি সোহেল আহমদের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য ও ঢাকা পোস্টের ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক নজমুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) যুক্ত ছিলেন কবি, কথাসাহিত্যিক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। তিনি বলেন, নজরুল আমাদের জাতীয় প্রেরণার উৎস। তার লেখনিতে বিদ্রোহ, মানবতা ও সাম্যের অগ্নিস্ফুলিঙ্গ আজও সমান প্রাসঙ্গিক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP