ভালোবাসা, অভিমান আর পুনর্মিলনের গল্প নিয়ে প্রকাশ পেতে যাচ্ছে নতুন গান “আত্মছোঁয়া”। গানটি মূলত একটি রোমান্টিক ভালোবাসার কেন্দ্রিক গান।
ভিডিওতে দেখা যাবে—একটি মেয়ে রাস্তায় হঠাৎ ভুল করে এক ছেলের হাত ধরে ফেলে। সেই মুহূর্ত থেকেই তাদের বন্ধুত্ব, এরপর প্রেম। কিন্তু ভাইয়ের কারণে আসে বিচ্ছেদ। শেষ পর্যন্ত সেই ভাইয়ের হাত ধরেই আবারও মিলন ঘটে। এই পুরো যাত্রার মধ্য দিয়ে ফুটে উঠেছে ভালোবাসা, অভিমান ও রোমান্টিকতার আবেগঘন চিত্র।
গানটিতে কণ্ঠ দিয়েছেন বিপ্লব দে ও বাংলাদেশ টেলিভিশনের সংগীতশিল্পী সুমি চৌধুরী। গানটির কথা, সুর ও সম্পাদনা করেছেন বিপ্লব দে নিজেই। সঙ্গীত পরিচালনা, গিটার ও মিক্স-মাস্টারিং করেছেন অশোক চৌধুরী।
অভিনয়ে ছিলেন ঐশ্বর্য বিশ্বাস, সংগীতা দেবী, বিপ্লব, রতন রায় ও রতন বিকাশ ত্রিপুরা। সিনেমাটিক ভিডিওগ্রাফিতে ছিলেন মো. বাপ্পি, ফটোগ্রাফিতে ছিলেন জীবন সিং।
“আত্মছোঁয়া” গানটি প্রকাশিত হবে আগামী ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৭টা ৩০ মিনিটে, বিপ্লব টিউবার ইউটিউব চ্যানেলে।
নিজের প্রথম মৌলিক গান প্রসঙ্গে বিপ্লব দে বলেন— এটা আমার প্রথম গান, যেখানে কথা, সুর আর কণ্ঠ সবই করেছি আমি নিজে। অনেক বাধা এলেও শেষ পর্যন্ত গানটি তৈরি করতে পেরেছি। আশা করি শ্রোতাদের কাছে এটি ভালো লাগবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।