সকল মেনু

অ্যামাজনে পাওয়া যাচ্ছে সাজেদুর আবেদীন শান্ত’র কাব্যগ্রন্থ ‘ডিভিনিটি অ্যান্ড হেমলক’

তরুণ কবি সাজেদুর আবেদীন শান্ত’র সর্বশেষ কাব্যগ্রন্থ ‘ঈশ্বর ও হেমলক’-এর ইংরেজি সংস্করণ প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অ্যামাজনে। ‘Divinity and Hemlock’ (ডিভিনিটি অ্যান্ড হেমলক) শিরোনামে প্রকাশিত বইটির অনুবাদ করেছেন তরুণ গবেষক ও অনুবাদক তর্ণিকা হাজরা।

বইটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে দুটি সংস্করণে। পেপারব্যাক সংস্করণ ৪.৯৯ ডলার এবং ই-বুক সংস্করণ ২ ডলার মূল্যে।

সাজেদুর আবেদীন শান্তর প্রকাশিত বইগুলো এক ফর্মার। ফলে তিনি এক ফর্মার কবি হিসেবে পরিচিত। সাজেদুর আবেদীন শান্ত একাধারে কবি, সম্পাদক ও গণমাধ্যমকর্মী। বর্তমানে তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা, গল্প, ফিচার ও কলাম লেখেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’ (২০২১), ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’ (২০২২) ও ঈশ্বর ও হেমলক (২০২৫)। প্রকাশের অপেক্ষায় রয়েছে ভ্রমণ গ্রন্থ ‘এই বাংলার ধূলি-রাঙা পথে’।

এছাড়া তিনি নিয়মিত সম্পাদনা করেন শিল্প-সাহিত্যের সাময়িকী ‘উন্মেষ’।

অন্যদিকে অনুবাদক তর্ণিকা হাজরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি নারীবাদ এবং সাহিত্যের ওপর গবেষণা করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করছেন। লেখালেখি ও অনুবাদের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

তর্ণিকা হাজরার অনুবাদে বাংলা কবিতার আবেগ, দার্শনিকতা ও ভাষার ব্যঞ্জনাকে সংরক্ষণ করে বৈশ্বিক পাঠকের সঙ্গে সংযোগ তৈরির সচেতন প্রয়াস লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP