সকল মেনু

পটিয়া আইন কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত

দক্ষিণ চট্রগ্রামের একমাত্র আইন শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া আইন কলেজ। গতকাল শনিবার কলেজ কম্প্যাসে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এলএলবি ১ম পর্বের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতির সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ এডভোকেট অনুপম নাথ। প্রধান অতিথি ছিলেন, কলেজ এডহক কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কলেজের পরিচালক অধ্যাপক ভগীরথ দাশ, এডভোকেট জমিউর আলম, এডভোকেট সুসেন কান্তি দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের পরিচালক আবদুর রহমান রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল মামুন বলেন, পটিয়া আইন কলেজ একটি ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান। দেশের মানুষকে আইন বিষয়ে সচেতন হতে এ কলেজ কাজ করে যাচ্ছে।কলেজের উন্নয়নে সবাই এগিয়ে আসার আহবান জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP