যুক্তরাজ্যের হাউস অব কমন্সে মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো রহমত আলী ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সাংবাদিকতা ও সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের বিশেষ প্রতিনিধি, লেখক ও সাংবাদিক ড. আজিজুল আম্বিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আফসানা বেগম এমপির হাত থেকে পুরস্কার গ্রহণকালে তিনি বলেন “এই সম্মান শুধু আমার নয়, এটি প্রবাসী সাংবাদিকতা ও সাহিত্যচর্চার স্বীকৃতি।” আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মৌলভীবাজার জেলার রাজনগর থানার ধাইসার গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ড. আজিজুল আম্বিয়া। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০২২ সালে ভারত থেকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত আছেন। কবিতা, প্রবন্ধ, গল্প ও উপন্যাস রচনার পাশাপাশি তিনি বাংলাদেশি ও প্রবাসী বাংলা পত্রিকায় নিয়মিত লেখালিখি করে আসছেন।
বর্তমানে তিনি সমধারা’র উপদেষ্টা সম্পাদক হিসেবেও যুক্ত আছেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন “শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা”, “সমধারা সাহিত্য পুরস্কার”, এবং “গ্লোবাল প্রপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস”-সহ একাধিক পুরস্কার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।