সকল মেনু

লন্ডনে ২দিনব্যাপী ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা : বাংলা সাহিত্য ও সংস্কৃতির অপূর্ব সম্মিলন

পূর্ব লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারে দুই দিনব্যাপী আয়োজিত ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ২০২৫ গত ১৫সেপ্টেম্বর সফল পরিসমাপ্তি হয়েছে। গত ১৫ই সেপ্টেম্বর। শিল্প সাহিত্যের এই মহোৎসবের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। জাতীয় সংগীতে নেতৃত্ব দেন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সহযোগী সংগঠন উদীচীর নুরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক প্রফেসর মাহমুদ শাহ কোরেশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি শামীম আজাদ, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী শুভ্র দেব, ব্রিটিশ কবি অনুবাদক জো উইন্টার, কবি আব্দুল হাসিব ও কবি রোকসানা লেইস। আনুষ্ঠানিকতার পর অতিথিরা বইমেলার স্টল পরিদর্শন করেন।

এরপর অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সংগঠনের সভাপতি কবি মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উদয় শংকর দূর্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্যে সভাপতি মোহাম্মদ ইকবাল সংগঠনের ইতিবাচক পরিবর্তনের দিকগুলো তুলে ধরেন। বক্তারা এবারের আয়োজনে নতুনত্ব ও সময়োপযোগী পরিকল্পনার প্রশংসা করেন।

অনুষ্ঠানে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ”সাহিত্য পদক ২০২৫” প্রদান করা হয় কবি ছড়াকার দিলু নাসেরকে। প্রথমবারের মতো প্রবর্তিত অভ্যন্তরীণ গুণীজন সম্মাননা পদক ২০২৫ গ্রহণ করেন কবি ও কথাসাহিত্যিক আতাউর রহমান মিলাদ। সংগঠনের বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড অর্জন করেন যুগ্ম সম্পাদক এম মোশাইদ খান ও স্মৃতি আজাদ। এছাড়া সম্মাননা স্মারক প্রদান করা হয় প্রফেসর মাহমুদ শাহ, শিল্পী শুভ্র দেব, কবি আব্দুল হাসিব ও কবি রোকসানা লেইসকে।

 

দুই দিনের আয়োজনে ছিল নানান বর্ণাঢ্য অনুষ্ঠানমালা

* বিলেতের কবিদের কবিতা আবৃত্তি করেন বিলেতের আবৃত্তিশিল্পীগণ, প্রথমবারের মতো সাহিত্য ও সাংস্কৃতিক এই ধ্রুপদ মঞ্চে* “পান্ডুলিপি থেকে মঞ্চে” নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক পরিচিতির স্বল্পদৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র প্রদর্শনী
* ইংরেজ কবিদের বিশেষ পরিবেশনা
* নাটক ও নাট্যচর্চা নিয়ে সংলাপ
* সাহিত্যে অনুবাদের গুরুত্ব বিষয়ক সেমিনার, যেখানে বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত ছিলেন সাবেক শিক্ষা সচিব ড. গৌরাঙ্গ মোহান্ত
* এবারের মেলায় মোট ১৫টি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন হয়। বিশেষ উল্লেখযোগ্য হলো প্রথমবারের মতো ১১ ও ১৩ বছর বয়সী দুই ক্ষুদে লেখকের বই প্রকাশ, যা যুক্তরাজ্যে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করার এক অনন্য প্রয়াস।
* মেলার শেষদিনে উপচে পড়া দর্শক-শ্রোতার উপস্থিতিতে একুশে পদকপ্রাপ্ত শিল্পী শুভ্র দেবের প্রাণবন্ত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা : সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫-এর সফল যবনিকা ঘটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP