একুশে টেলিভিশনের প্রাক্তন প্রধান বার্তা সম্পাদক ড. অখিল পোদ্দারের বাবা অমল কৃষ্ণ পোদ্দার পরলোকগমন করেছেন। শনিবার কুষ্টিয়ার খোকসা উপজেলার বরইচারা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিন ধরেই বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাতে খোকসার ব্যা ঙগাড়ীয়া মহাশ্মশানে তার সৎকার সম্পন্ন হয়েছে। অমল কৃষ্ণ পোদ্দারের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, স্কুল অফ হিউম্যানিজম এবং বাউল সাধক আমদ আলী সাঁইজী সেবা সংঘসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।