মহানবী হযরত মুহাম্মদ (সা.) শানে সাহিত্যের কাগজ সমধারা ৪র্থবারের মতো সিরাত অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে।
আগামী ১৫ নভেম্বর শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজন দুই পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে মহানবীর (সা.) শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে গুরুত্ব দিয়ে জীবনীপাঠ বিষয়ক আবৃত্তি প্রয়োজনা ‘দ্য লাইট’-৪ উপস্থাপন করা হবে। এর আগে প্রথম পর্বে নবী আগমনের পটভূমি, দ্বিতীয় পর্বে সত্যের উপলব্ধি, সত্যের প্রচার; নির্মম নির্যাতনেও বিশ্বাসে অটল; হিজরত : সোনালি সকালের সূচনা, তৃতীয় পর্বে মহানবী (সা.) মদীনায় শুরু করলেন ঘর গোছানোর কাজ; সীমিত শক্তি ও উপকরণ নিয়ে বদরের প্রান্তরে বড় বিজয়ের উপাখ্যান; ধনীর সম্পদে দরিদ্রের অধিকার প্রতিষ্ঠা; নিশ্চিত বিজয় যেভাবে বিপর্যয়ে পরিণত হলো; ওহুদের প্রান্তরে বিপর্যয় থেকে বিজয় নবীজীবনের এ বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে।
এবারের পর্বে থাকছে- মদিনায় হিজরত করার পর শ্রেণিহীন সমাজ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন: ক্রীতদাসকে সামাজিক মর্যাদা প্রদান; বদরের পরাজয়; খন্দকে লড়াই; হুদাইবিয়া সন্ধি- এই ‘বিষয়গুলো ধরে ‘দ্য লাইট’-৪ তৈরি করা হয়েছে। প্রযোজনায় যুক্ত হয়েছে কুরআনের বাণী, নবীজীকে নিবেদিত সমধারা পরিবারের রচিত কবিতা আবৃত্তি।
কবিতাগুলো লিখেছেন; হাসান হাফিজ, ফরিদ আহমদ দুলাল, রেজাউদ্দিন স্টালিন, ওমর কায়সার, আরিফ মঈনুদ্দীন, বাদল মেহেদী, শামীম আহমদ, গাজী আবু হানিফ, আবু জাফর সিকদার, ইফতেখার হালিম, তূয়া নূর, ইয়াসিন আযীয।
প্রযোজনায় অংশগ্রহণ করবেন সৈয়দা আজদিকা কামাল, আসমা দেবযানী, মাসুম আজিজুল বাসার, মো. জাকির মোল্লা, সিফাত সালাম, বাসুদেব নাথ, ফারিন তামান্না, আবদুল মালেক, আবদুল কুদ্দুস গালিব, আবদুল্লাহ আল মামুন, জান্নাত আরা মমতাজ, মেহেরুন নাহার মেঘলা, সালেক নাছির উদ্দিন, আকাশ আহমেদ এবং ইমামুল হুদা।
গ্রন্থনা ও নির্দেশনায় থাকবেন সমধারা সম্পাদক সালেক নাছির উদ্দিন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব উন্মুক্ত আলোচনা। আলোচনার বিষয় : ‘মহনবী (সা.) : তিনিই আমার প্রাণের নবী’। মূল প্রবন্ধ উপস্থাপন কারবেন লেখক ও গবেষক চৌধুরী মনজুর লিয়াকত রুমি।
শেষে থাকছে নবীজিকে (সা.) নিবেদিত সমধারা’র ১০৭তম সংখ্যার পাঠ উন্মোচন পর্ব। এবারের সংখ্যায় ৩০টি প্রবন্ধ ও ১০টি কবিতা স্থান পেয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।