সকল মেনু

চট্টগ্রাম হালিশহরে তিনদিনব্যাপী লোকনাথ বাবার বার্ষিক উৎসব ২৪ ডিসেম্বর শুরু

চট্টগ্রামের হালিশহর সুন্দর পাড়ায় আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী যুগঅবতার শ্রী শ্রী লোকনাথ বাবার বার্ষিক উৎসব। সুন্দর পাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ ও লোকনাথ বাবা সেবা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বিগ্রহ প্রতিষ্ঠার ২৩তম বার্ষিকী উপলক্ষে এ উৎসব আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সূচি অনুযায়ী— ২৪ ডিসেম্বর, বুধবার: সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাল্টা কীর্তন। ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার: গীতা পাঠ, প্রদীপ প্রজ্জ্বলন, প্রতিমা প্রদর্শন ও মহা নামযজ্ঞের শুভ অধিবাস। ২৬ ডিসেম্বর, শুক্রবার: উষালগ্ন থেকে অষ্ট প্রহরব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত হবে।

উৎসবকে ঘিরে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী নির্মল চন্দ্র দাশ সকল ভক্তবৃন্দের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP