রাজনীতি মানুষের নীতি। শুধু রাজার নীতি নয়। মানুষের কল্যাণের জন্য রাজনীতি। মানবতার জন্য রাজনীতি। রাজনীতি এখন ক্ষমতায় থাকলে হিরো। ক্ষমতা থেকে চলে গেলে জিরো। আসলে ভালোবাসার জয় হয়-দু-তরফা দাখিলা পদ্ধতিতে। একতরফা দাখিলা পদ্ধতিতে ভালবাসা নয়।
এই মায়াবী আদর আদর ভালবাসা আর কখনো ফিরবে না। চিরতরে বিদায় মানবতার সূর্য সন্তান বেগম খালেদা জিয়া।
রবীন্দ্রনাথের কথায় তাই বলি-
“মোর লাগি করিয়ো না শোক।
আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক।”
মহাকাব্যের নায়িকা খালেদা জিয়া, শুধু মানবতার সূর্য সন্তান নয়। আরও বিশেষণে বিশেষিত করে। শুধু একটা বক্তৃতার জন্যও। অর্ধ লক্ষ মানুষের বেশি জনতার মধ্যে বলেছেন-“দেখুন, কীভাবে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। “নেত্রীর মুখে সেইদিন আরও অনেক জোরালো মানবতার ডাক ছিল।
শুধু একটা দেশ নয়, একটা পাড়ায়। শুধু একটি শহর নয় একটা গ্রামে। শুধু একটি ওয়ার্ড নয়, একটি বিল্ডিংয়ে। শুধু একটি ধর্মের লোক বসবাস করে না।
সকল ধর্মের, বর্ণের, সকল সংস্কৃতির মানুষ একসাথে বসবাস করে।
আজ হয়ত এমন অসাম্প্রদায়িক চেতনার কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য। উপরওয়ালা সকল ধর্ম বর্ণের মানুষকে এক করে দিয়েছেন। সারা পৃথিবীর ৩১ দেশ শোকপ্রকাশ করেছেন। বাঙালির ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানাজায় জনস্রোতে রুপান্তর করেছেন।
তাই রবীন্দ্রনাথ এর কথায় আবেগে সর্বশেষ বলি-
” কোন আলোতে প্রাণের প্রদীপ
জ্বালিয়ে তুমি ধরায় আসো-
সাধক ওগো, প্রেমিক ওগো।
পাগলা, ওগো, ধরায় আসো।’
বিদ্যুৎ কুমার দাশ: কবি, সাহিত্যিক ও লেখক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।