আপডেট : জানুয়ারি ৮, ২০২৬ , ৩:৫৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
চট্টগ্রামের পটিয়া পৌরসভার অদূরে খানমোহনা এলাকায় শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দির প্রাঙ্গণে আগামী ১৪ ও ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী ‘ধনপোতা সেবাখোলার মেলা’। কয়েকশ বছর ধরে চলে আসা এই মেলায় প্রতি বছরই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্ত সমবেত হন। ভক্তদের বিশ্বাস, এই পুণ্যভূমিতে প্রার্থনা করলে মনবাঞ্ছা পূরণ হয়।
এ বছর দুই দিনব্যাপী উৎসবের কর্মসূচিতে রয়েছে ধর্মসভা, হরিনাম সংকীর্তন, রাধাগোবিন্দ পূজা, গীতাপাঠ ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মহাভোগ ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং গ্রামীণ মেলা। মেলা আয়োজন উপলক্ষ্যে সম্প্রতি মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী হরিপদ দে’র সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শ্রী বাবলা চক্রবর্তী’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রী তপন কুমার চৌধুরী, শ্রী দিবাকর দত্ত বাবু, শ্রী পিকলু চক্রবর্তী ও শ্রী মিন্টু দাশ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে উৎসব সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে শ্রী তপন কুমার চৌধুরীকে সভাপতি, শ্রী দিবাকর দত্ত বাবুকে সাধারণ সম্পাদক এবং শ্রী পিকলু চক্রবর্তীকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। আয়োজক কমিটি আশা করছেন, অতীতের ধারাবাহিকতায় এবারও মেলাটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।
শেয়ার করুন-
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।