সকল মেনু

চট্টগ্রামের মোহরায় গীতা হোমযজ্ঞ ও সমবেত প্রার্থনা ৩০ জানুয়ারি

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরাস্থ নিশি দাশের বাড়ি প্রাঙ্গণে আগামী ৩০ জানুয়ারি, শুক্রবার দিনব্যাপী শ্রী শ্রী গীতা হোমযজ্ঞ এবং দেশ ও দশের শান্তি ও কল্যাণ কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে শুক্রবার ব্রাহ্মমুহূর্তে হোমযজ্ঞের মধ্য দিয়ে। এতে পৌরোহিত্য করবেন চন্দনাইশ দোহাজারী কেন্দ্রীয় তপোবন আশ্রমের প্রধান অধ্যক্ষ যোগী শ্রীমৎ স্বামী প্রোঞ্জলানন্দ পুরী মহারাজ।

দুপুর ১ ঘটিকায় দীক্ষাদান ও উপাসনা শেষে আনন্দবাজারে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পুরো অনুষ্ঠানটি প্রয়াত অরুণ কুমার দাশ ও তাঁর অকালপ্রয়াত পুত্র সুমন দাশের স্মৃতির উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। আয়োজক পরিবারের পক্ষ থেকে ভক্তপ্রভর মীনা দাশ উক্ত ধর্মীয় অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP