সকল মেনু

দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা

দেশের আকাশে দেখা গেছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ।

আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানায়। এর ফলে আগামীকাল (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু।

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের আকাশে আজ চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান।

জাতীয় চাঁদ দেখা কমিটির এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা। দেশের ৬৪ জেলা থেকে আসা তথ্য যাচাই-বাছাই করে সভার শেষে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP